• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৪:০১ (06-Oct-2026)
  • - ৩৩° সে:

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৮:১৬

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন কার্যক্রম স্থগিত থাকবে।

জানা গেছে, দেশের সরকারি কলেজ ও মাদরাসায় বর্তমানে প্রায় ১৮ হাজার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কর্মরত রয়েছেন। তাদের বদলি ও পদায়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের। দীর্ঘদিন ধরে এই বদলি ও পদায়নকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, বদলি ও পদায়নের নামে ওই সিন্ডিকেট বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ পরিস্থিতিতে বদলি ও পদায়ন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সৌদি আরবের ২ বিমানবন্দরে হামলা
সৌদি আরবের ২ বিমানবন্দরে হামলা
৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:৪২