ডেস্ক রিপোর্ট: ২০২৭ সালে অনুষ্ঠেয় দাখিল ও এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ১৩টি বিষয়ের প্রশ্নপত্র অভিন্ন হবে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দাখিল ও এসএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্রে হওয়া বিষয়গুলো হবে― বাংলা ২য় পত্র (১০২), ইংরেজি ১ম পত্র (১০৭), ইংরেজি ২য় পত্র (১০৮), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (১৫৪), গণিত (১০৯), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০), পদার্থবিজ্ঞান (১৩৬), রসায়ন (১৩৭), জীববিজ্ঞান (১৩৮), উচ্চতর গণিত (১২৬), পৌরনীতি ও নাগরিকতা (১৪০), কৃষিশিক্ষা (১৩৪), গার্হস্থ্যবিজ্ঞান (১৫১)।
এদিকে বাংলা ১ম পত্রের পরিবর্তিত বিষয় কোড ১০১ হলেও এসএসসি ও দাখিল পর্যায়ের সিলেবাসের ভিন্নতার জন্য ২০২৭ সালের নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
এছাড়া ২০২৭ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন কার্ডে বণিত বিষয় কোড বহাল থাকবে এবং আগের মতো পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
সূত্র: চ্যানেল ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available