• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৯:৫৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

আলিমে রেজিস্ট্রেশন করতে না পারা শিক্ষার্থীদের জন্য সুখবর

৭ জুলাই ২০২৬ দুপুর ১২:০৩:১৭

আলিমে রেজিস্ট্রেশন করতে না পারা শিক্ষার্থীদের জন্য সুখবর

অনলাইন ডেস্ক: ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের (পরীক্ষা–২০২৭) আলিম শ্রেণির যেসব শিক্ষার্থী এখনো কোনো মাদ্রাসায় অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের জন্য বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

৭ জুলাই মঙ্গলবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, তাদের রেজিস্ট্রেশন বোর্ডের ইএসআইএফ পূরণের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই

নতুন সময়সূচি অনুযায়ী, আজ ৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। আর ৩০ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য ইএসআইএফে এন্ট্রি করা যাবে।

ফি জমা দেওয়া ও তথ্য এন্ট্রির ক্ষেত্রে মাদ্রাসাগুলোকে বোর্ডের www.ebmeb.gov.bd পোর্টালে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর পেমেন্ট অপশনে গিয়ে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি করে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত বোর্ড ফি জমা দিতে হবে। ফি সিস্টেমে জমা হওয়ার পরই নতুন শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য এন্ট্রির সুযোগ চালু হবে এবং এরপর সতর্কতার সঙ্গে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ব্যবস্থায় শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য মুছে ফেলার সুযোগ থাকবে না। তবে আগে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের বিভাগ, বিষয় ও ছবি সংক্রান্ত ভুল সংশোধনের অনলাইন কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ

বোর্ড জানায়, আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা। আর অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে ১৫০ টাকা পাঠ বিরতি ফি সহ মোট ৮৩৫ টাকা পরিশোধ করতে হবে।

এছাড়া রেজিস্ট্রেশন ফি জমা বা ইএসআইএফে তথ্য এন্ট্রি করতে কোনো সমস্যা হলে অফিস সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর থেকে ০১৭১৩-০৬৮৯০৯ অথবা ০১৭১৫-৬১১৯৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানায় বোর্ড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ