• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৩৯:৩৯ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

৬ জুন ২০২৬ দুপুর ১২:০৭:৩৬

দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু হচ্ছে ৭ জুন রোববার থেকে। দীর্ঘ ছুটি শেষে আবারও শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৪ মে থেকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়। এরপর টানা ছুটি ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে প্রায় দুই সপ্তাহের বেশি সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

ছুটি শেষ হলেও ৫ ও ৬ জুন সাপ্তাহিক বন্ধ থাকায় রোববার থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে। এতে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিনের ছুটি উপভোগ করেছে।

অন্যদিকে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ছুটি আরও দীর্ঘ ছিল। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোতে ২৪ মে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে ক্লাস শুরু হবে। ফলে মাদরাসা শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের দীর্ঘ ছুটি পেয়েছে।

দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীরা আবারও পাঠচর্চায় ফিরতে যাচ্ছে, যা শিক্ষাবর্ষের নিয়মিত কার্যক্রমকে নতুন করে গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us