• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:২৬:৫৭ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাকা কলেজ শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা

৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৮:৪৭

ঢাকা কলেজ শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা

ঢাকা কলেজ প্রতিনিধি: শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অভিমুখে মিছিল বের করলে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

৮ ফেব্রুয়ারি রোববার সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরীক্ষা শেষে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগের উদ্দেশ্যে একটি মিছিল বের করে। মিছিলটি সাইন্সল্যাব মোড়ে পৌঁছালে পুলিশ শিক্ষার্থীদের অগ্রসর হতে বাধা দেয়।

আরও পড়ুন

গাইড বইওয়ালারা সাবধান, এবার নিশ্চিত ধরা খাবেন: শিক্ষামন্ত্রী

পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

ঘটনার বিষয়ে শিক্ষার্থী মুনতাসির বলেন, ‘আমরা হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ একটি র‍্যালি বের করেছিলাম। এতে পুলিশ ক্ষুব্ধ হয়ে আমাদের ওপর বাধা দেয়। পরে শিক্ষকদের জানানো হলে আমাদের ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।’

তিনি আরও অভিযোগ করেন, ‘পুলিশ শিক্ষার্থীদের গায়ে হাত দিয়েছে। এ সময় ছাত্রলীগ বা অন্য কোনো দলের কিছু লোক ছাত্র সেজে সাধারণ পোশাকে এসে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। কিন্তু পুলিশ মনে করছে আমরা মারছি।’

আরও পড়ুন

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে খেলাধুলা বই: আমিনুল হক

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘পরীক্ষা শেষে কলেজের বাস ছেড়ে দেওয়া হয়েছিল। পরে পুলিশ ফোন করে জানায়, কিছু শিক্ষার্থী সাইন্সল্যাবের দিকে গেছে। পুলিশ আরও জানায়, তারা শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে এবং কলেজ গেটের সামনে অবস্থান করছে। পরে গেটে থাকা শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, হাদি হত্যার প্রতিবাদে মিছিল করছিল।’

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব এলাকায় এলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে কলেজে ফেরত পাঠানোর চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কিছুটা বাকবিতণ্ডা হয়।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি উত্তপ্ত হলে শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা ঘটনার তদন্ত করছি এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩