• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০৭:৪৫ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

২২ জুলাই ২০২৫ সকাল ০৭:৫৪:৫৪

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার আজ ২২ জুলাই মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

২১ জুলাই সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দুই  উপদেষ্টার ফেসবুক আইডিতে পোস্ট করে তারা এ তথ্য জানান।

পোস্টে বলা হয়, ‘শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।’

আরও পড়ুন

ক্যামব্রিজ ইংলিশ কোয়ালিফিকেশন সার্টিফিকেট-অ্যাওয়ার্ড প্রদান

এর আগে রাজধানীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বড় ধরনের হতাহতের ঘটনায় ২২ জুলাই মঙ্গলবার এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

নেটিজেন ও শিক্ষার্থীরা বলছেন, দেশে ঘটে যাওয়া এত বড় দুর্ঘটনায় সারা দেশের মানুষ যখন শোকে স্তব্ধ, সেখানে শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা নিয়ে ব্যস্ত।

জানা গেছে, আজ মঙ্গলবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে: রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয় পত্র বা গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২