• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৬:১৭ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ

২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:১৬

দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে দ্রুততম সময়ে অ্যাডহক কমিটি গঠনের অনুমতির জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বোর্ডের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে ‘মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫ (সংশোধিত)’ অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় সভাপতি মনোনয়নের বিষয়ে বলা হয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মচারীদের মধ্য থেকে ৩ জনের একটি তালিকা প্রস্তুত করবেন। তবে সিটি কর্পোরেশন এলাকার অধীনস্থ মাদ্রাসার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডের নিকট এই প্রস্তাব পাঠাতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, কমিটি পুনর্গঠনের প্রক্রিয়ায় গত ২ আগস্ট ২০২৬ তারিখের নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৪



যুবদলের জরুরি নির্দেশনা
যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১২:৩৫



এবারের দুর্গাপূজায় ৫ দিনের ছুটি
এবারের দুর্গাপূজায় ৫ দিনের ছুটি
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:০৩