• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৩৮:০২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

এসএসসিতে পাসের হার ৮৩.০৪ শতাংশ

১২ মে ২০২৪ দুপুর ০১:৫৩:৪৪

এসএসসিতে পাসের হার ৮৩.০৪ শতাংশ

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ২০২৪ সালের গড় পাসের হার ৮৩ দশমিক ৪ শতাংশ। ২০২৩ সালে পরীক্ষার্থীদের পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ।

১২ মে রোববার দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। মোট পাসের হার ৮৩ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ ও মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ।

আরও পড়ুন

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ

তিনি আরও জানান, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৭ শতাংশ, মাদরাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৮ শতাংশ।

এর আগে গণভবনে ১২ মে রোববার সকালে প্রধানমন্ত্রীর কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী। এরপর ডিজিটাল আনুষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন।  

আরও পড়ুন

রূপপুরে প্রথম ইউনিটে ‘ফিজিক্স টেস্ট’ সম্পন্ন

এছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডে দাখিল পরীক্ষা দিয়েছে মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ