• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৯:০০ (09-Oct-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: তেলের বাজারে দরপতন এবং মার্কিন ডলার দুর্বল হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি বেড়েছে। একই সঙ্গে ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানো হতে পারে কি না, সে সম্ভাবনার বিষয়টিও খতিয়ে দেখছেন বাজার বিশ্লেষকরা।

৯ অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৪২ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৯ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছে।

আর আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও সমান ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১৫ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে। মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা কমে আসায় শুক্রবার জ্বালানি তেলের বাজারে দরপতন দেখা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না। এই ঘোষণার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।

জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, ‘চলতি মাসে ফেডের সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা বেড়েছে। ফলে ডলারের ওপর চাপ তৈরি হয়েছে এবং ট্রেজারি বন্ডের মুনাফার হারও নিচে নেমে এসেছে। এসবের ফলে স্বর্ণের মূল্যবৃদ্ধির আদর্শ পরিবেশ তৈরি হয়েছে।’

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৩৬ ডলারে পৌঁছেছে। আর প্লাটিনামের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬৯০ দশমিক ৪৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৭ শতাংশ লাফিয়ে ১ হাজার ১৬২ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৭



বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩২


ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’!
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’!
৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:২৮