• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই ফাল্গুন ১৪৩২ সকাল ১০:৫৫:১৭ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

দাম বাড়ায় আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

১ মার্চ ২০২৬ সকাল ০৯:১৭:০৯

দাম বাড়ায় আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ল তিন হাজার ২৬৬ টাকা। সে হিসাবে ১ মার্চ রোববার সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে দুই লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা গুনতে হচ্ছে।

২৮ ফেব্রুয়ারি শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

Ad
Ad

নতুন দাম অনুযায়ী, আজ থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকায় বেচাকেনা হবে।

Ad

গতকাল শনিবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৭ হাজার ১২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৭ হাজার ৭০১ টাকায় বেচাকেনা হয়।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাঙ্গুনিয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা
রাঙ্গুনিয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা
১ মার্চ ২০২৬ সকাল ১০:২১:৪১










Follow Us