• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:২৭:১৯ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ফ্যামিলি কার্ড সবার অধিকার: সমাজকল্যাণ মন্ত্রী

১ মার্চ ২০২৬ সকাল ১০:০১:১৪

ফ্যামিলি কার্ড সবার অধিকার: সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি: সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রম ন্যায্যভাবে বাস্তবায়ন করা হবে।

২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, সহ-সভাপতি মো. খালুকুজ্জামান বাবুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

সভায় মন্ত্রী বলেন, “দেশের প্রায় ১৮ কোটি মানুষের তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। প্রথমে হতদরিদ্র, এরপর দরিদ্র ও নিম্নবিত্ত, তারপর মধ্যবিত্ত এবং সর্বশেষ উচ্চবিত্ত পরিবারও এই সুবিধার আওতায় আসবে। আগামী দুই বছরের মধ্যে দুই থেকে আড়াই কোটি পরিবারকে এ কর্মসূচির মাধ্যমে অন্তর্ভুক্ত করা হবে। কার্ড পাওয়া সবার অধিকার।”

সভা শুরুর আগে মন্ত্রী বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার, পিতা ইস্কান্দার মজুমদার এবং প্রয়াত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বেগম খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করেন। তিনি বলেন, দিনাজপুরের উন্নয়নে বেগম খালেদা জিয়ার পরিবারের অবদান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জেলা ও জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর আগ্রহ রয়েছে বলেও উল্লেখ করেন।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন ত্বরান্বিত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২


যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম
যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম
১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৭:৪১