• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:১০:১৪ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

১ মার্চ ২০২৬ সকাল ১০:২১:৪১

রাঙ্গুনিয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।

অভিযানে পণ্যমূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ বলেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, যা বললেন রাশমিকা
ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, যা বললেন রাশমিকা
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৯:৫৭



পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৮:০০

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:১৯:০১