• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ রাত ১০:১৯:৩৮ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা

১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট: সেপ্টেম্বর মাসের ১৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

১৪ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরিফ হোসেন জানান, ১৩ সেপ্টেম্বর রোববার প্রবাসী আয় এসেছে দুই হাজার ৩৭৩ কোটি ৯০ লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বরের মাসের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৭২৫ কোটি ৩০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ৯০ শতাংশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১