• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩২:৫২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৫৬

রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন ৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২ জন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। অপরদিকে সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি আরও ১ বছর এ ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

২৬ অক্টোবর সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে পৃথক চিঠি দিয়ে নতুন এমডি মনোনয়নের বিষয়টি জানিয়েছে। মনোনীত ৩ জনকে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিতে ব্যাংকগুলোর পর্ষদকে বলা হয়েছে।

সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাহবুব আলম জনতা ব্যাংকের এমডি, জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূরুল হুদা বেসিক ব্যাংকের এমডি এবং যমুনা ব্যাংকের ডিএমডি নূর মোহাম্মদ অগ্রণী ব্যাংকের এমডি পদে মনোনয়ন পান।

আরও পড়ুন

বেড়েছে বিদেশি ঋণ পরিশোধ

সোনালী ব্যাংকের এমডি হিসেবে শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ যে বাতিল করা হয়েছিল, তা প্রত্যাহার হওয়ায় তিনি আরও ১ বছর এ ব্যাংকের এমডি থাকবেন। বাকি ৩ জনের প্রত্যেককে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে ব্যাংকগুলোর পর্ষদকে বলা হয়েছে।

বিডিবিএল ও রূপালী ব্যাংকের এমডি পদে কারও নাম আজ পর্যন্ত মনোনয়ন দেয়নি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭