• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৩০:৪২ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ

৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৫:১৫

বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: চলতি বছরের জুন মাসের তুলনায় বর্তমানে চার গুণ বেশি লেনদেন হচ্ছে বাংলা কিউআরে। সেবার মান বাড়াতে পহেলা নভেম্বর থেকে কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি সার্ভিস চালু করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান।

৪ নভেম্বর বুধবার বনানী ও গুলশানে রবি আজিয়াটা পিএলসি ও অন্যান্য রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউ আর সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  

তিনি বলেন, গেল জুনে যেখানে বাংলা কিউ আর কোডে দৈনিক ৪০ কোটি টাকা লেনদেন হতো, এখন সেখানে লেনদেন হয় ৪ গুণ বেশি। ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করতে দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কেও বাংলা কিউ আর চালু করা হচ্ছে। প্রান্তিক পর্যায়ে বাংলা কিউ আর সার্ভিস পৌছাতে কিছু সীমাবদ্ধতা আছে। তা কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

আরও পড়ুন

পোশাক খাতের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে: মজুরি বোর্ড

এ জন্য ব্যাংক, রিটেইল নেটওয়ার্ক মাধ্যম, বিভিন্ন এমএফএস’র সহতায়তা দরকার। আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২০:৪৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১১:৫১


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৬ মামলা
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৬:৫৯






বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ
বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৫:১৫