• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:১৫:১৫ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

আজ স্বর্ণের ভরি কত?

৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৬:৪২

আজ স্বর্ণের ভরি কত?
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। এবার স্বর্ণ ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

গত ২ নভেম্বর সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়।

সমন্বিত সেই দামেই আজ ৪ নভেম্বর বুধবার বিক্রি হবে স্বর্ণ।

আরও পড়ুন

শুল্কমুক্ত কাপড় খোলাবাজারে বিক্রি, দুই কারখানায় ১০২ কোটি টাকার কর ফাঁকি

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

আরও পড়ুন

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নেই বয়সসীমা, অফিসার পদে জনবল নেবে আড়ং
নেই বয়সসীমা, অফিসার পদে জনবল নেবে আড়ং
৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৬:৩৩







গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ
গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ
৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:০৪

নতুন দায়িত্বে এমপি ইশরাক
নতুন দায়িত্বে এমপি ইশরাক
৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১১:৫১

আজ স্বর্ণের ভরি কত?
আজ স্বর্ণের ভরি কত?
৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৬:৪২