ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক হালাল বাজারে বাংলাদেশের পণ্য ও সক্ষমতা তুলে ধরার লক্ষ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে ২২তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস) ২০২৬।
চার দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহায়তায় বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত প্রদর্শনীটি চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।
কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য ‘আস্থা গড়ে তোলা, সহনশীলতা বৃদ্ধি করো’।
মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রদর্শনীর আয়োজন করছে দেশটির এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন।
আন্তর্জাতিক হালাল বাজারে বাংলাদেশের পণ্য ও ব্যবসায়িক সক্ষমতা তুলে ধরতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো—এপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, ঘরের বাজার, প্যারাগন এগ্রো লিমিটেড, তালুকদার এগ্রো ফুডস অ্যান্ড বেভারেজ, নোরিশ ফুডস লিমিটেড এবং বায়োফার্মা লিমিটেড।
প্রদর্শনীতে প্রতিষ্ঠানগুলো নিজেদের বিভিন্ন পণ্য ও সেবা আন্তর্জাতিক ক্রেতা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের সামনে তুলে ধরছে। এর মাধ্যমে নতুন বাজার অনুসন্ধান, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশের হালাল পণ্যের রপ্তানি সম্ভাবনা সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available