• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৪৩:৩৪ (11-Jul-2026)
  • - ৩৩° সে:

২০ দিনে এল ৩২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

২২ মে ২০২৬ সকাল ১১:৩৮:৫৭

২০ দিনে এল ৩২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে। প্রবাসীরা এ সময়ে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা প্রতি ডলার ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকার বেশি।

২১ মে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যের বরাতে চ্যানেল২৪ এর প্রতিবেদন থেকে জানা যায়, চলতি মে মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ২০ লাখ ডলার। সব মিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলার।

এর আগে এপ্রিল মাসে দেশে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স আসে। মার্চে আসে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার।

এদিকে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ ৩৪ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৭১ বিলিয়ন ডলার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দলীয় কোন্দলের জেরে এমপির গাড়ি ভাঙচুর
দলীয় কোন্দলের জেরে এমপির গাড়ি ভাঙচুর
১১ জুলাই ২০২৬ সকাল ১১:৪৭:৪৫





Follow Us