অনলাইন ডেস্ক: তিন দফা কমার পর নতুন করে দেশের বাজারে গত বুধবার নতুন করে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এদিন প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়। গত বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।
আজ ৪ অক্টোবর রোববারও দেশের বাজারে ওই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ হাজার ২১৬ টাকা বাড়ানোয় দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে ২৬ সেপ্টেম্বর ভালো মানের এক ভরি সোনার গয়নার দাম কমানো হয় ১ হাজার ৬৯১ টাকা। এরপর ২৮ সেপ্টেম্বর কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এখন আবার দাম কমানোর ফলে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গয়নার দাম কমল ৬ হাজার ৬৫ টাকা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available