• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই বৈশাখ ১৪৩৩ ভোর ০৪:৩০:৫৭ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

ফেব্রুয়ারিতে দেশে এসেছে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

১ মার্চ ২০২৬ বিকাল ০৫:২২:৫৫

ফেব্রুয়ারিতে দেশে এসেছে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ফেব্রুয়ারিতেও দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৩ বিলিয়ন ডলারের বেশি। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গত মাসে দেশে এসেছে ৩০২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এর আগে ডিসেম্বর ও জানুয়ারিতে যথাক্রমে ৩২২ কোটি এবং ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

১ মার্চ রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, ফেব্রুয়ারি মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৭৯ লাখ ডলার রেমিট্যান্স।

Ad
Ad

গত বছরের একই সময়ে দেশে এসেছে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

Ad

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ২৪৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স, যা বছরের ব্যবধানে ২১.৪০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪১

সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৩


প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:১১


Follow Us