• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৪৬:৩৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

১১ আগস্ট ২০২৪ দুপুর ০২:৪৫:৩০

হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা ও মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের এই নির্দেশ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থাটি।

১১ আগস্ট রোববার বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ হলো

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তার স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়ী হিসাব জব্দ করা হলো। বিএফআইইউর এ নির্দেশনার ফলে ওই তিনজনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়ী ব্যাংক হিসাব থেকে আর কোনো অর্থ উত্তোলন করা যাবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯