• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৫১:৩৯ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

ব্যাংক রেজল্যুশন সংশোধন বিল, ২০২৬ পাসের সুপারিশ

৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪২:২২

ব্যাংক রেজল্যুশন সংশোধন বিল, ২০২৬ পাসের সুপারিশ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। ৫ সেপ্টেম্বর শনিবার কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বিলটি পুঙ্খানপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা করে সংশোধিত আকারে সংসদে পাসের জন্য বৈঠক সুপারিশ করে।

বৈঠকে কমিটি সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম ও সৈয়দ জয়নুল আবেদীন অংশগ্রহণ করেন। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৮:০৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট
নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৮:৪৩



ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৩:৪০