জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
৭ নভেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শোয়াইব আজমী,পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আকবর হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বিপ্লব ও সংহতি দিবসের নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
তারা আরও বলেন, সিপাহী জনতার বিপ্লব না ঘটলে জিয়াউর রহমানকে মুক্ত করা সম্ভব হত না। ফলে বাকস্বাধীনতা আবারও বিপন্ন হয়ে যেত। তাই শহীদ জিয়ার অবদান আমরা যেন ভুলে না যাই।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available