• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৪:৫৬ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে মাদক ও বিভিন্ন মামলায় গ্রেফতার ১৩

১১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৩৯:৩৬

সিদ্ধিরগঞ্জে মাদক ও বিভিন্ন মামলায় গ্রেফতার ১৩

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একদিনে পরিচালিত পৃথক অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১১ জানুয়ারি রোববার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে তাদের প্রেফতার করে।

পুলিশ জানায়, প্রথম অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পৃথকভাবে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

অভিযানের অংশ হিসেবে ধর্ষণের চেষ্টা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি পূর্বের একটি চুরির মামলার এক আসামিকেও আটক করেছে পুলিশ।

এছাড়া আদালতের সিআর পরোয়ানাভুক্ত দুইজন এবং জিআর পরোয়ানাভুক্ত তিনজন আসামিকেও গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেফতার মোট ১৩ জন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৩৪