লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত তাজুল ইসলাম (৬০) হত্যা মামলার প্রধান আসামি মাহফুজকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১১।
৬ এপ্রিল সোমবার র্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহিত কবীর সেরনিয়াবাত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে ৫ এপ্রিল রোববার সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার পূর্ব পরকোট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার মাহফুজ রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের নূরুল ইসলামের ছেলে।

র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে তাজুল ইসলামের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধ ছিল। আদালত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও আসামিরা তা অমান্য করে নির্মাণকাজ শুরু করেন। ২ মার্চ তাজুল ইসলাম ও তার পরিবার নির্মাণকাজে বাধা দিতে গেলে আসামিরা তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে মাহফুজ লোহার রড দিয়ে তাজুল ইসলামের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই মাহফুজ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানার পূর্ব পরকোট এলাকার দারুল উলুম মহিউসসুন্নাহ মাদ্রাসার সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাহফুজ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহিত কবীর সেরনিয়াবাত বলেন, গ্রেফতার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available