কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইন থেকে জয়নাল আবেদীন (২৬) নামে এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ৬৮ পাড়া এলাকাসংলগ্ন রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জয়নাল আবেদীন পঞ্চগঞ্জ ভেড়ামারা ডাঙ্গামারা এলাকার নয়ামিয়ার ছেলে।
আরও পড়ুন: দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন থাকবে: আনসার মহাপরিচালক
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রেললাইনের ওপর এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও পুলিশকে জানান। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। জয়নাল আবেদীনের মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. হুসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available