• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:০২:৪৩ (15-Oct-2026)
  • - ৩৩° সে:

এবার সারাদেশে ৩৩ হাজার ৮৫১ মন্দির-মণ্ডপে হবে দুর্গাপূজা

১৫ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৩০:২৩

এবার সারাদেশে ৩৩ হাজার ৮৫১ মন্দির-মণ্ডপে হবে দুর্গাপূজা

অনলাইন ডেস্ক: দুর্গাপূজায় তিনদিন ছুটির ব্যবস্থা করায় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি।

১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি এবং ঢাকা মহানগরে ২৫৮টি মন্দির-মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

মণ্ডপগুলোর সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখতে ১১ দফা নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এসব নির্দেশনার মধ্যে রয়েছে– স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্র নেতৃত্বকে সম্পৃক্ত করা; সার্বক্ষণিক নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে দিনরাত পাহারা নিশ্চিত করা এবং স্বেচ্ছাসেবকদের তালিকা নিকটস্থ থানায় জমা দেওয়া।

এছাড়াও, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনসহ ৮ দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

পঞ্জিকা অনুযায়ী, আগামীকাল ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীতে ষষ্ঠীপূজা ও দেবীর বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর পূজা শেষে বুধবার বিজয়া দশমীতে শেষ হবে দুর্গোৎসবের মূল আয়োজন।

এবার দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচদিনের ছুটি থাকছে। ২০ অক্টোবর নবমী উপলক্ষ্যে সরকারের নির্বাহী আদেশে ছুটি, ২১ অক্টোবর বিজয়া দশমীতে সাধারণ ছুটি, আর ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

স্কুল-কলেজে জরুরি নির্দেশনা, সব দপ্তরে চিঠি
স্কুল-কলেজে জরুরি নির্দেশনা, সব দপ্তরে চিঠি
১৫ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৩১:২৭


ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
১৫ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০১:৫০