• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৭:০৯ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ

১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৩

জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সীমান্তবর্তী ৩৫ বিজিবির অভিযানে ইঞ্জিনসহ একটি ভারতীয় নৌকা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে জামালপুর বিজিবি।

১৬ নভেম্বর সোমবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে রোববার রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে রৌমারী উপজেলার কর্তালমারী নামক স্থানে নদী থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ‘চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’ এমন মনোভাব সামনে রেখে বিজিবির পক্ষ থেকে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাহেবের আলগা বিওপির টহলদল অভিযান চালায়।

আরও পড়ুন

জামালপুরে কাজীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

অভিযানকালে সীমান্ত পিলার ১০৫০/এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলার কর্তালমারী এলাকায় নদী থেকে একটি আসামিবিহীন ভারতীয় নৌকা, একটি নৌকার ইঞ্জিন, দুটি ব্যাটারি এবং ইনভার্টারসহ একটি ইলেকট্রিক শাটার জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ভারতীয় নৌকা ও ইঞ্জিনসহ অন্যান্য মালামাল রৌমারী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, বিজিবি ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন।

আরও পড়ুন

নেছারাবাদে আগুনে পুড়ে ছাই ২৩ দোকান-বসতঘর, কোটি টাকার ক্ষতি

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৩




৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:১২



দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০০