• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:১৫:০৮ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় জিরা উদ্ধার

৭ মার্চ ২০২৬ দুপুর ০১:৩৩:৫১

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় জিরা উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চোরাচালান বিরোধী অভিযানে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৭ মার্চ শনিবার সকাল ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কামালপুর বিওপির বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ১০৮৬ পিলারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জিরা উদ্ধার করে।

Ad
Ad

ধানুয়া কামালপুর বিজিবি জানায়, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৬ পিলারের কাছে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন কামালপুর বিওপির বিজিবির সদস্যরা। অভিযানের সময় মালিকবিহীন ভারতীয় ২০ জিরা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করতে পারেননি বিজিবি।

Ad

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, জিরা গুলো উদ্ধারের পর রৌমারী শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ইফতারে দই-চিড়া খাওয়া কতটুকু উপকারী?
ইফতারে দই-চিড়া খাওয়া কতটুকু উপকারী?
৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৯:২৮


যুদ্ধের মধ্যেই আবারও ইরানে ভূমিকম্প
যুদ্ধের মধ্যেই আবারও ইরানে ভূমিকম্প
৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৭:৪১




Follow Us