• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:২৪:৩৬ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধের মধ্যেই আবারও ইরানে ভূমিকম্প

৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৭:৪১

যুদ্ধের মধ্যেই আবারও ইরানে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার সপ্তম দিনের মধ্যেই আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান।

৭ মার্চ শনিবার স্থানীয় সময় ইরানের বন্দর আব্বাসের প্রায় ৭৪ কিলোমিটার পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়।

Ad
Ad

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১ এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Ad

এর আগে গত ৩ মার্চ মঙ্গলবার ইরানের গেরাশ অঞ্চলেও ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শনিবার সপ্তম দিনে গড়িয়েছে। দুই দেশ যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই অভিযান চলবে। তিনি দাবি করেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বাহিনী, নৌবাহিনী এবং নেতৃত্ব অনেকটাই ধ্বংস হয়ে গেছে।

সূত্র: খালিজ টাইমস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ইফতারে দই-চিড়া খাওয়া কতটুকু উপকারী?
ইফতারে দই-চিড়া খাওয়া কতটুকু উপকারী?
৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৯:২৮


Follow Us