• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ রাত ০১:৩১:৫৩ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪০:৪৩

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

Ad
Ad

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Ad

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া এলাকায় ঝিনাই নদীর পাড় থেকে বেশ কিছুদিন ধরে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত আইন ২০২৩)এর ৪(ক) ১৫ ধারায় ১টি মামলায় কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে আব্দুল মজিদকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, ঝিনাই নদীর পাড় থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রয় করছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৬

শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৫


Follow Us