মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে উত্তর বাখরের কান্দি গ্রামে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উন্মোচনে ইতিমধ্যেই জোর তৎপরতা শুরু করেছে থানা-পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাখরের কান্দি গ্রামের নির্জন এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। মুহূর্তে এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। পরে খবর পেয়ে শিবচর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জন্য নিয়ে যায়।
ঘটনার খবর পাওয়ার পরপরই শিবচর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহত নারীর বয়স আনুমানিক ২০ বছর হবে এবং মৃত্যুর সম্ভাব্য কারণএখনো জানা যায়। তবে পুলিশের অনুসন্ধান চলমান রয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন , নিহতের পরিচয় শনাক্তের জন্য পাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নেওয়ার মাধ্যমে পরিচয় বের করার চেষ্টা চলছে। এটি কোনো হত্যাকাণ্ড কি না, কিংবা এর পেছনে কী কারণ থাকতে পারে—তা খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রামাঞ্চলে দিনদুপুরে এমন অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দ্রুত এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধী জড়িয়ে থাকলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available