জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে শুক্রবার সন্ধ্যায় উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের বাকুরচর গ্রামে অভিযান চালায় মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
সেখানে নিজ বাড়ি থেকে ২০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয় কাজলী আক্তার (৪০) ও চায়না বেগম (৪৫) নামে দুই নারী মাদক কারবারিকে। এ সময় আটক হয় তাদের সহযোগী ইব্রাহিম মিয়া (৪৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকায় সিন্ডিকেট তৈরি করে মাদক কারবারি চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করে শনিবার দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available