• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫৭:০১ (15-Oct-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

১৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৭:০৪

জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট শহরের নতুনহাট কড়াই ফ্যাক্টরি এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে বিকাশ চন্দ্র কর্মকার (নামে এক যুবক নিহত হয়েছেন।

১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিকাশ চন্দ্র কর্মকার বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা কর্মকারপাড়ার বাবলু কর্মকারের ছেলে।

আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশ চন্দ্র কর্মকার দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদর উপজেলার দাদরা গ্রামে তার বোনের বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার বিকেলে তিনি বোনের স্বামীর জন্য মোটরসাইকেলে করে খাবার নিয়ে শহরের একটি দোকানে যাচ্ছিলেন। পথে নতুনহাট কড়াই ফ্যাক্টরি এলাকায় পেছন থেকে আরেকটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
১৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৪১:০৪




রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
১৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৮:৩৪



৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন?
৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন?
১৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২০:০১