• ঢাকা
  • |
  • বুধবার ১লা মাঘ ১৪৩২ সকাল ০৬:৪০:১৮ (14-Jan-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার-৫

১১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:৫৮

টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার-৫

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

Ad

১১ জানুয়ারি রোববার জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

Ad
Ad

এর আগে, ১০ জানুয়ারি শনিবার সকাল থেকে ১১ জানুয়ারি রোববার ভোর পর্যন্ত জেলার চারটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সামছুল আলম, কামরুল হাসান তুষার, হৃদয় আকন্দ, রাসেল সিদ্দিকী ও জাকের হোসেন।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন থানায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আসামিরা সখীপুর, ঘাটাইল, বাসাইল এবং গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
১৩ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১০:০৩





ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ছাড়াল দুই হাজার
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ছাড়াল দুই হাজার
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৫২


Follow Us