• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:১১:৪২ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

আমরা এলাকার উন্নয়ন নিয়ে কাজ করবো: জাহিদুর রহমান জাহিদ

২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৪:৫৯

আমরা এলাকার উন্নয়ন নিয়ে কাজ করবো: জাহিদুর রহমান জাহিদ

ঠাকুরগাঁও প্রতিনিধি: নবাগত সংসদ সদস্য জাহিদুর রহমান বলেন, নির্বাচনটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা এলাকার উন্নয়ন নিয়ে কাজ করবো। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমিও আপনাদের সহযোগিতা করবো।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্যের সঙ্গে রাণীশংকৈল কর্মকর্তাগণের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Ad
Ad

দুপুর ১২টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে নবাগত এমপি জাহিদুর রহমান জাহিদ'র সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Ad

জাহিদুর রহমান জাহিদ বলেন, আমরা কারো প্রতিপক্ষ নই, একযোগে এলাকার উন্নয়ন ও দেশের স্বার্থে আমরা একসাথে কাজ করবো। আমাদের পরিবর্তন আনতে হবে, না হলে আমরা টিকে থাকতে পারবো না। সবাই কাঁধে কাঁধ রেখে দেশটাকে আমরা রক্ষা করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, আমরা একসাথে একযোগে কাজ করবো। আমাদের সরকারি প্রতিষ্ঠানের কোনো ত্রুটি থাকবে না। আমরা জনগণের সেবা দিবো।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, প্রণীসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, নির্বাচন কর্মকর্তা সামীম ও প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমসহ অন্যান্য অধিদপ্তরের কর্মকর্তাগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৩০





বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৩:২০






Follow Us