• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৪:৪৫ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৩০

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্য জুলাইকে অসম্মান করেছে, যা তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী উল্লেখ করে তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ আইনি নোটিশটি পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে।

Ad
Ad

আইনি নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেওয়ায় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেজন্য তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধন করাতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার।

Ad

নোটিশে আরও বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের একটি জাতীয় দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে জুলাই আন্দোলনসহ নানা বিষয়ে তিনি কথা বলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ
সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৯:২৫

সাতক্ষীরায় গরু বোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২
সাতক্ষীরায় গরু বোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৮:১৩


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৩০





বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৩:২০



Follow Us