চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শ্যামা বাজার এলাকায় পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে জগন্নাথ কর্মকার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
২৮ সেপ্টেম্বর সোমবার সকালে কানসাট-বিনোদপুর সড়কের চামা বাজার মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগন্নাথ কর্মকার শ্যামপুর চামা বাজার এলাকার দুলাল কর্মকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাটবোঝাই একটি পাওয়ার টিলার চামা৷ বাজার মন্দিরের সামনে সড়কের বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশু জগন্নাথ। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রতুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available