• ঢাকা
  • |
  • শনিবার ২২শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৫:৪৪:২৩ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ

৬ মার্চ ২০২৬ রাত ০৯:০৪:০২

রাঙামাটিতে হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দিয়েছে স্থানীয় পেট্রোল পাম্পগুলো।

৬ মার্চ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে শহরের বিভিন্ন পাম্প ও খুচরা দোকানে তেল বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহী, অটোরিকশা চালকসহ সাধারণ মানুষ।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পরপরই শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করেন চালকরা। অনেক জায়গায় মোটরসাইকেল ও অটোরিকশার দীর্ঘ লাইন দেখা গেলেও সংশ্লিষ্টরা তেল বিক্রি বন্ধ রাখায় অপেক্ষার পরও অনেকে তেল না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।

Ad

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার রাতেও রাঙামাটিতে জ্বালানি তেলবাহী গাড়ি প্রবেশ করেছে। ফলে স্থানীয় পাম্পগুলোতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে বলে জানা গেছে। এরপরও হঠাৎ করে তেল বিক্রি বন্ধ করে দেওয়ায় বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সরকারকে বেকায়দায় ফেলতেই কিছু অসাধু ব্যবসায়ী পরিকল্পিতভাবে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখাকে তারা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।

এ বিষয়ে সচেতন মহল অবিলম্বে রাঙামাটি জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us