রংপুর প্রতিনিধি: রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে নেশাজাতীয় মাদকদ্রব্য ২২০ পিস ইয়াবাসহ মো. আনিসুর রহমানকে (২৩) গ্রেফতার করে ডিবি পুলিশ।
১৫ অক্টোবর বৃহস্পতিবার তাকে মাদক আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতার আনিসুর রহমান কাউনিয়া উপজেলার টেপামধুপুরের ইউনিয়নের নিলাম খরিদা সদরার এন্তা মিয়ার ছেলে।
আরও পড়ুন:একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের আভিযনিক টিম মাহিগঞ্জ থানাধীন সাতমাথা সিএনজি স্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি আনিসুরকে আটক করে। পরে প্রত্যক্ষদর্শীদের সামনে আটক আনিসুরের দেহ তল্লাশি করে ২২০ পিস ইয়াবাবড়ি উদ্ধার করে ডিবি পুলিশ।
রংপুর মেট্টোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশের এসআই আফজাল হোসেন বলেন, জব্দ ইয়াবাসহ আটক আনিসুর মহানগর ডিবি পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মাহিগঞ্জ থানায় মাদক আইনের ধারার মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার আনিসুরকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে ডিবি পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available