• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৪৮:৪৭ (03-Mar-2026)
  • - ৩৩° সে:

খোকসায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৯:২৮

খোকসায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: ‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়ার খোকসায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

৩ মার্চ মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খোকসা উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

Ad
Ad

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমাদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ মো. আফজাল হোসেন।

Ad

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল নোমান।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা জহুরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মেলায় ১৩টি স্টল স্থান পেয়েছে। এই স্টলে বিভিন্ন ধরনের ফসলের প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাড়তে পারে ঈদের ছুটি
বাড়তে পারে ঈদের ছুটি
৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৫:১৪








Follow Us