নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া ও লোহাগড়া উপজেলা প্রশাসন চারটি এলাকা থেকে ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করেছে। এ ঘটনায় চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩০ মার্চ সোমবার রাত ৮টার পরে এ অভিযান পরিচালনা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া থেকে ২৮ ব্যারেলে জমাকৃত ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। এ সময় তেল বিক্রির লাইসেন্স না থাকায় যোগানিয়া গ্রামের হানিফ শেখের ছেলে খায়রুলকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকা থেকে অবৈধ ভাবে মজুদকৃত ৯টি ব্যারেলে থাকা এক হাজার ৮শ’ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় মাউলি গ্রামের সাত্তার শেখের ছেলে লিটুকে (৫৫) ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে লোহাগড়া উপজেলার বড়দিয়া বাজারের একটি দোকানে ১০০ লিটার ডিজেল মজুত রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ উপজেলার শত্রহাজারী বাজারে ২৫০ লিটার ডিজেল মজুত রাখায় ১০ হাজার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দ তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করেন উপজেলা প্রশাসন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available