• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৫৪:৫২ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ৩৫ বন্দির ভোটগ্রহণ

৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:০১

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ৩৫ বন্দির ভোটগ্রহণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা কারাগারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ৩৫ জন বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কারাগারে এই ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৫টার দিকে জেল সুপার ও প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক বিষয়টি নিশ্চিত করেন।

প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক বলেন, ভোট দেওয়ার জন্য মোট ৪৪ জন বন্দি আবেদন করেছিলেন। তবে মামলার কারণে দুজন বন্দি অন্যত্র অবস্থান করায় তারা ভোট দিতে পারেননি। এছাড়া সাতজন বন্দির পোস্টাল ব্যালট এখনো কারাগারে পৌঁছায়নি। ফলে প্রাপ্ত ব্যালটের মাধ্যমে ৩৫ জন বন্দি ভোট প্রদান করেন।

আরও পড়ুন

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেফতার ১

তিনি আরও বলেন, ভোটগ্রহণের জন্য কারাগারের ভেতরে দুটি গোপন বুথ স্থাপনসহ প্রয়োজনীয় সব আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা হয়। বন্দিরা গোপন কক্ষে গিয়ে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাকি সাতজনের ব্যালট পৌঁছালে তারাও ভোট দিতে পারবেন।

জেল সুপার জানান, প্রাপ্ত সব পোস্টাল ব্যালট যথাযথ নিয়মে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে নোয়াখালী জেলা কারাগারে মোট ৯৪১ জন বন্দি ছিলেন। তাদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন ৪৪ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মিরাক্কেলে বড় পরিবর্তন, বাদ পুরোনো বিচারক!
মিরাক্কেলে বড় পরিবর্তন, বাদ পুরোনো বিচারক!
১২ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪২:৩৩






ডিএমপির নিয়মিত অভিযানে একদিনে গ্রেফতার ৪৮৪
ডিএমপির নিয়মিত অভিযানে একদিনে গ্রেফতার ৪৮৪
১২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:২৮