• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৫:৪৬ (09-Aug-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লক্ষ্মীপুরে ফুটবল উপহার পেলো শিক্ষার্থীরা

৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:৫৫

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লক্ষ্মীপুরে ফুটবল উপহার পেলো শিক্ষার্থীরা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারি ইউনিয়নের রতনপুর গ্রামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর মাঝে খেলাধুলার উপহার হিসেবে ফুটবল বিতরণ করা হয়েছে।

৯ আগস্ট রোববার দুপুরে শিক্ষার্থীদের হাতে এসব ফুটবল তুলে দেওয়া হয়।

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পরামর্শে ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার’ হিসেবে এই ফুটবল বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আক্তার হোসেন।

ফুটবল বিতরণকালে শ্রমিকদল নেতা আক্তার হোসেন শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বর্তমান সময়ে শিশুদের অতিরিক্ত মোবাইল আসক্তি ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হলে খেলাধুলার আবহ সৃষ্টি করতে হবে। শিশুরা মাঠে ফিরলে সমাজ অপরাধমুক্ত হবে। তরুণ ও শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার অংশ হিসেবে পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার শিশুদের মাঝেও এই উপহার পৌঁছে দেওয়া হবে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং উৎসাহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপহার পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নিয়মিত খেলাধুলা করার আগ্রহ প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন
সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন
৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:০১




হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
৯ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০০:১৩