• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৬:৩২ (09-Aug-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে জুয়ার প্রতিবাদে শিক্ষককে কুপিয়ে জখম, বিচারের দাবিতে মানববন্ধন

৯ আগস্ট ২০২৬ বিকাল ০৫:১৬:৩৯

লালমনিরহাটে জুয়ার প্রতিবাদে শিক্ষককে কুপিয়ে জখম, বিচারের দাবিতে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনোর প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগের ঘটনায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে মামলাটি পুনরায় গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।

৯ আগস্ট রোববার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের টেম্পুস্ট্যান্ড মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মোগলহাট ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কলেজ শিক্ষক আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে সচেতনতা তৈরির চেষ্টা করে আসছিলেন। এর জেরেই তাকে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান বক্তারা।

তারা বলেন, একজন শিক্ষককে এভাবে হামলা করে গুরুতর আহত করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, ‘আমরা আরিফুল ইসলামের ওপর হামলার সুষ্ঠু বিচার চাই। একই সঙ্গে যে মামলা করা হয়েছে, সেটি পুনরায় গ্রহণ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।’

বক্তারা আরও বলেন, অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিস্তার ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ কথা বললে তার ওপর হামলা চালানোর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধন শেষে আয়োজকরা দ্রুত বিচার ও মামলা পুনরায় গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
৯ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০০:১৩