সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে মোগরাপাড়া চৌরাস্তা প্রদক্ষিণ করে। হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে মুখরিত এই র্যালিতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হারুন অর রশিদ মিঠু, করিম রহমান, সেলিম হোসেন দিপু, সোহেল রানা, ইমরান ফারুক ও আব্দুল মান্নানসহ সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available