• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৯:১৯ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু

৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ছাগলের জন্য কাঁঠাল পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

৩ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রাব্বানী(৫৫) ওই গ্রামের আশরাফ আলী শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে নিজের পালিত ছাগলকে খাওয়ানোর জন্য একটি কাঁঠাল গাছে ওঠেন তিনি। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মুহূর্তেই গাছ থেকে মাটিতে ছিটকে পড়েন গোলাম রাব্বানী এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মাহমুদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।

আরও পড়ুন

দুর্গম পাহাড়ে উন্নয়নের ছোঁয়া, বদলাচ্ছে মানুষের জীবন

মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৮:২৩


৪ জেলায় নতুন এসপি
৪ জেলায় নতুন এসপি
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:২০


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮

পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৯

এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫৪