• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:২৯:১০ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুর সীমান্তে বাংলাদেশিকে বিএসএফে ধরে নেওয়ার প্রতিবাদে ২ ভারতীয় আটক

১১ আগস্ট ২০২৬ দুপুর ০২:৪৫:৪২

মেহেরপুর সীমান্তে বাংলাদেশিকে বিএসএফে ধরে নেওয়ার প্রতিবাদে ২ ভারতীয় আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রতিবাদে বাংলাদেশিরা ভারতীয় দুজনকে ধরে এনে বিজিবির কাছে সোপর্দ করেছে।

১১ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার ইছাখালী সীমান্তে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে মো. আব্দুল মান্নান (৬০) সীমান্ত পিলার ১২৪/৩ এস নিকট জমিতে কাজ করতে গেলে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীনস্ত ৫৬ বিএসএফ ব্যাটালিয়ন এর নবচন্দ্রপুর ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়। 

ঘটনাটি জানতে পেরে কিছুক্ষণ পরেই স্থানীয় লোকজনের সহযোগিতায় মান্নানের আত্মীয়-স্বজনরা সীমান্তের পাশে কৃষি কাজ করার সময় ভারতীয় নাগরিক নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) ও একই গ্রামের কুঞ্জু বিশ্বাসের ছেলে শ্রী নরতন বিশ্বাস(৩৫), পিতা. কুঞ্জ বিশ্বাসকে ধরে এনে ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে।

এ বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, বিষয়টি নিয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে দুপুরে আনুষ্ঠানিক পতাকা বৈঠক আছে। আশা করছি পতাকা বৈঠকে বাংলাদেশিকে ফেরত আনা হবে, পাশাপাশি ভারতীয়দের ফেরত দেওয়া হবে।

ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করে এ ব্যাপারে সীমান্তবর্তী সাধারণ মানুষ ও কৃষকদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৫:৩০