সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে মো. জসীম উদ্দীন (৪২) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৪ এপ্রিল শনিবার বিকেলে সানারপাড় কান্দাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জসীম উদ্দীন কুমিল্লার মুরাদনগর উপজেলার মৃত আবদু মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কারখানার গেট খুলতে দেরি হওয়ায় শ্রমিকদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। দুপুর গড়িয়ে গেলেও গেট না খোলায় বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় কারখানার ভেতরে মশারির মধ্যে জসীম উদ্দীনের নিথর দেহ দেখতে পায় তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে যেকোনো সময় তার মৃত্যু হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available