• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:২৮:৫৫ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও ঢেউ টিন বিতরণ

৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:০১

বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও ঢেউ টিন বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

৪ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ১০ জন কৃষকের হাতে কৃষি প্রণোদনা ও ঢেউ টিন তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৪ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ১০০ জন কৃষককে পাটের বীজ ও সার, ৪০ জনকে মুগ ডালের বীজ ও সার এবং ৩০ জন কৃষককে তিলের বীজ ও সার প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৫:৩৩

দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫০:১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ
জনবল নেবে স্কয়ার গ্রুপ
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?
বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৪:০০

ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী!
ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী!
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:৩৬

জয়পুরহাটে আখক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে আখক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪৫:২৯